Dhaka ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় তারুণ্যের উৎসবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ১০:২২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ১৯৪ Time View

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা): পাইকগাছায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের  উদ্বোধন করা হয়। ৯ জানুয়ারী বৃহস্পতিবার সাকালে উপজেলার গদাইপুর মাঠে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন,পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
এসময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, থানা অফিসার ইনচার্জ সবজেল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, ইউআরসি ঈমান উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবির,উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান, গদাইপুর প্যানেল চেয়ারম্যান খোরশেদুজ্জামান, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মোঃ বদিউজ্জামান সরদারসহ সরকারি কর্মকর্তাবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, ক্রীড়া প্রতিযোগিতা যুব সমাজকে সৃজনশীল কাজে উৎসাহিত করবে এবং তাদেরকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে দূরে রাখবে। ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে ।
উদ্বোধনী খেলায় রাড়ুলি ইউনিয়ন ফুটবল একাদশ বনাম লতা ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে উদ্বোধনী খেলা গোল শুন্য শেষ হলে ট্রাইবেকারে রাড়ুলি একাদশ এক গোলে জয় লাভ করে। অপর খেলাগুলিতে গদাইপুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম গড়ুইখালি ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে খেলায় গড়ুইখালি জয়লাভ করে, সোলাদান ইউনিয়ন ফুটবল একাদশ বনাম লস্কর ইউনিয়ন ফুটবল একাদশের খেলায়   জয়লাভ করে ও চাঁদখালী ইউনিয়ন ফুটবল একাদশ বনাম হরিঢালি ইউনিয়ন ফুটবল একাদশের খেলায়   জয়লাভ করে। টুর্নামেন্টে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা মোট ১১ টি দল অংশগ্রহণ করছে।

Tag :
About Author Information

পাইকগাছায় তারুণ্যের উৎসবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Update Time : ১০:২২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫