সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কারাবাও কাপ সেমিফাইনালে আর্সেনালকে হারালো নিউক্যাসল

প্রতিনিধি: / ২৬১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

ইংলিশ ফুটবল লিগ কাপ তথা কারাবাও কাপের সেমিফাইনাল প্রথম লেগে জয় পেয়েছে নিউক্যাসল ইউনাইটেড। গত মঙ্গলবার রাতে তারা ২-০ গোলে হারিয়েছে আর্সেনালকে। তাতে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে থাকল নিউক্যাসল। ফিরতি লেগে ফেব্রæয়ারিতে আবার আর্সেনালের মুখোমুখি হবে তারা। ওই ম্যাচে কোনোক্রমে বড় ব্যবধানের হার এড়াতে পারলেই ২০২২-২০২৩ মৌসুমের পর আবারও ফাইনালে উঠতে পারবে এডি হাউর শিষ্যরা। অবশ্য কারাবাও কাপের ইতিহাসে এর আগে মাত্র দুইবার তারা ফাইনালে উঠেছিল। দুইবারই রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। অন্যদিকে ৮ বার ফাইনাল খেলে ৬ বারই রানার্স-আপ হয়েছে আর্সেনাল। সবশেষ তারা ১৯৯৩ সালে জিতেছিল কারাবাও কাপের শিরোপা। আর সবশেষ ফাইনাল খেলেছিল ২০১৮ সালে। আর্সেনালের মাঠে ম্যাচের ৩৭ মিনিটে লিড নেয় নিউক্যাসল। এ সময় ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে জ্যাকব মারফির বাড়ানো বল পেয়ে বাম পায়ের শটে গোল করেন আলেকজান্ডার ইসাক। বিরতি থেকে ফিরে ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নিউক্যাসল। এ সময় অ্যান্থনি গর্ডন বাম পায়ের শটে গোল করেন। বাকি সময় উভয় দল গোলের জন্য মরিয়া হয়ে খেললেও সেটার দেখা পায়নি। তাতে ২-০ ব্যবধানের জয়ে ফাইনালের পথে এগিয়ে থেকে মাঠ ছাড়ে ম্যাগপাইরা।


এই বিভাগের আরো খবর