সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভিনির নিষেধাজ্ঞা এড়াতে রিয়ালের আপিল

প্রতিনিধি: / ২৫০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

গত শুক্রবার রাতে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তার এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছে রিয়াল। কার্লো আনচেলত্তি আশাবাদী, নিষেধাজ্ঞার শাস্তি এড়াতে পারবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেই ম্যাচের ৭৯তম মিনিটে ভ্যালেন্সিয়ার গোলরক্ষকের ঘাড়ে আঘাত করেন ভিনি। তাতে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। আনচেলত্তি আশাবাদী ন্যূনতম দুই ম্যাচ নিষিদ্ধের শাস্তি এড়াতে পারবেন ভিনি। রিয়াল কোচ বলেন, ‘এটা লাল কার্ডের (ফাউল) ছিল না, এটা ছিল হলুদ কার্ড। আর সে কারণে আমরা আশাবাদী, সে কোনো নিষেধাজ্ঞার মুখোমুখি হব না।’ কোপা দেল রের ম্যাচে চতুর্থ স্তরের দল দেপোর্তিভা মিনেরার বিপক্ষে খেলবে রিয়াল। আনচেলত্তি জানিয়েছেন, দলের সঙ্গে সেদিন কার্তাজেনা যাবেন ভিনিসিয়ুস। আনচেলত্তি বলেন, ‘আমরা আশাবাদী, সে কোনো নিষেধাজ্ঞা পাবে না। কেবল দুই জন সামনের ম্যাচের জন্য যাবে না; গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ডিফেন্ডার অ্যান্টনিয়ো রুডিগার। বাকি সবাই এই সফরে যাবে।’


এই বিভাগের আরো খবর