সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু

প্রতিনিধি: / ২২১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫ ঢাকার প্রথমপর্ব শেষে সিলেট পর্ব আগামিকাল থেকে শুরু হচ্ছে। এরই মধ্যে টিকেট বিক্রি শুরু হয়েছে। চার-ছক্কার দেশীয় আসর বিপিএল উপভোগ করতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট কিনছেন ক্রিকেটপ্রেমিরা। সোমবার থেকে ছয় দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবার সর্বনিম্ন ১৫০ টাকা থেকে সর্বোচ্চ দুই হাজার টাকায় মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। ছয় দিনের মধ্যে পাঁচ দিনই খেলবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো সিলেটে পৌঁছে অনুশীলন শুরু করেছে। এখন কেবল ক্রিকেট উন্মাদনায় মেতে ওঠার অপেক্ষায় চায়ের দেশ সিলেট। প্রথমদিন বেলা দেড়টায় স্বাগতিকদের খেলা দিয়ে পর্দা উঠবে সিলেট পর্বের। সিলেট মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। সন্ধ্যা সাড়ে ছয়টায় ফরচুন বরিশাল খেলবে দুর্বার রাজশাহীর বিরুদ্ধে। বিপিএলের টিকেট বিক্রি করা হচ্ছে তিনটি বুথে। এছাড়াও অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে গত শনিবার বিকেল থেকে। রোববার সকাল ১০ টা থেকে বুথে টিকেট বিক্রি শুরু হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বুথে অবশ্য বিকাল তিনটা থেকে টিকেট বিক্রি শুরু করা হয়েছে। অন্য দুই বুথ আম্বরখানাস্থ মধুমতি ব্যাংক ও রিকাবীবাজারস্থ শিশু একাডেমি থেকে সকাল ১০টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। চারটি ক্যাটাগরিতে ১৫০ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকায় কেনা যাবে টিকেট। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড, পশ্চিম গ্যালারী ও গ্রিণহিল গ্যালারির টিকেট মিলবে ১৫০ টাকায়। ২৫০ টাকায় মিলবে পূর্ব গ্যালারির টিকেট। ক্লাব হাউজের টিকেটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। ৬০০ টাকায় মিলবে জিরো ওয়েস্ট জোনের টিকেট। আর ২ হাজার টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট। রান না হওয়া নিয়ে অতীতের বিপিএলগুলোর সমালোচনা ছাড়িয়ে এবারের বিপিএলে রীতিমতো রান উৎসব হচ্ছে।

বিপিএল সিলেট পর্বের সূচি-

৬ জানুয়ারি : সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্স, বেলা ১:৩০

৬ জানুয়ারি : ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী, সন্ধ্যা ৬:৩০

৭ জানুয়ারি : রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস, বেলা ১:৩০

৭ জানুয়ারি : সিলেট স্ট্রাইকার্স বনাম ফরচুন বরিশাল, সন্ধ্যা ৬:৩০

৯ জানুয়ারি : ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স, বেলা ১:৩০

৯ জানুয়ারি : ঢাকা ক্যাপিটালস বনাম চিটাগং কিংস, সন্ধ্যা ৬:৩০

১০ জানুয়ারি : দুর্বার রাজশাহী বনাম খুলনা টাইগার্স বেলা ২:০০

১০ জানুয়ারি : সিলেট স্ট্রাইকার্স বনাম ঢাকা ক্যাপিটালস, সন্ধ্যা ৭:০০

১২ জানুয়ারি : সিলেট স্ট্রাইকার্স বনাম খুলনা টাইগাসর্, বেলা ১:৩০

১২ জানুয়ারি : দুর্বার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস, সন্ধ্যা ৬:৩০

১৩ জানুয়ারি : সিলেট স্ট্রাইকার্স বনাম চিটাগং কিংস, বেলা ১:৩০

১৩ জানুয়ারি : রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স, সন্ধ্যা ৬:৩০


এই বিভাগের আরো খবর