সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রোহিত এখনই টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন না

প্রতিনিধি: / ২৫১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

স্পোর্টস: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্টে না খেলার কারণ হিসেবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন তিনি ফর্মে ছিলেন না। একইসাথে তিনি জানিয়ে দিয়েছেন এখনই টেস্ট ক্রিকেটকে বিদায় বলারও সময় আসেনি। চলমান পাঁচ ম্যাচের সিরিজে কোনভাবেই নিজেকে মানিয়ে নিতে পারেননি অভিজ্ঞ এই ওপেনার। যে কারণে সমালোচকরা তাকে টেস্ট থেকে বাদ দেবার পরামর্শও দিয়েছেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলমান শেষ টেস্টের আগে সফরকারী ভারত ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল। শেষ টেস্টে বাদ পড়ার পর অনেকেই ধরে নিয়েছেন লাল বলে হয়তো শেষটা দেখে ফেলেছেন রোহিত। কিন্তু ৩৭ বছর বয়সী রোহিত এত সহজে হার মানতে নারাজ। ভারতীয় স¤প্রচার প্রতিষ্ঠান স্টার স্পোর্টসকে রোহিত বলেছেন, ‘আমি কোথাও যাচ্ছিনা। এই টেস্টে না খেলার সিদ্ধান্ত মানে এই নয়যে আমি অবসরে যাচ্ছি। আমি শুধুমাত্র এই ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছি।’ দ্বিতীয় সন্তান জন্মের কারণে পার্থে প্রথম টেস্টে খেলেননি রোহিত। তারপর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খুব একটা মনোযোগী হতে পারছেন না। এ পর্যন্ত পাঁচ ইনিংসের কোনটাতেই ১০ রান পার করতে পারেননি। রোহিত জানিয়েছেন তিনি কোচ ও নির্বাচকদের ফর্মহীনতার কথা বলেছেন। এ কারণে গুরুত্বপূর্ণ শেষ টেস্টে এমন একজনকে দলভুক্ত করতে বলেছেন যিনি ফর্মে আছেন। অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে ঘরের মাঠে টেস্ট সিরিজে পরাজিত হয়েছিল ভারত। ঐ সিরিজেও রোহিতের ফর্ম নিয়ে প্রশ্ন উঠে। গত বছর বিশ্বকাপ জয়ের পর টি২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রোহিত। শুক্রবার রোহিতের পরিবর্তে অধিনয়ক হিসেবে টস করেছেন জাসপ্রিত বুমরাহ।


এই বিভাগের আরো খবর