সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আগামিকাল শেষ টেস্টে মাঠে নামছে ভারত-অস্ট্রেলিয়া

প্রতিনিধি: / ২৭০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

  •  সিডনিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট খেলতে  আগামিকালনামছে ভারত ও অস্ট্রেলিয়া। নতুন বছরের প্রথম এই টেস্ট শুরুর আগেই একাদশ ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। মেলবোর্ন টেস্টের একাদশে একটি পরিবর্তন এনেছে অজিরা। একাদশ থেকে জায়গা হারিয়েছেন ব্যাটিং অলরাউন্ডার মিশেল মার্শ। তার বদলে অভিষেক হচ্ছে তাসমানিয়ার ৩১ বছর বয়সী অলরাউন্ডার বিউ ওয়েবস্টারের। চলতি ভারত সিরিজটা একেবারেই ভালো যাচ্ছে না মিশেল মার্শের। প্রথম টেস্টে ব্যাট বলে দলের জন্য অবদান রাখলেও শেষে তিন টেস্টে ব্যাটিং-বোলিং দুইক্ষেত্রেই একেবারে ‘অকার্যকর’ ভ‚মিকায় ছিলেন মার্শ। অপরদিকে দুঃসংবাদ পেয়েছে ভারতীয় শিবির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন আকাশ দীপ। চোটের জন্যই সিডনি টেস্টে খেলা হবে না তাঁর। ম্যাচের আগে গতকাল এ কথা জানিয়েছেন কোচ গৌতম গম্ভীর। শোনা যাচ্ছিল এমনিতেই হয়তো আকাশকে বাদ পড়তে হতে পারে। তাঁর জায়গায় হর্ষিত রানা খেলবেন বলে শোনা যাচ্ছিল। গম্ভীর এ দিন সরাসরি জানিয়ে দিলেন, আকাশ সিডনিতে খেলবেন না। তিনি বলেছেন, “পিঠের চোটের জন্য সিডনিতে আকাশ দীপ নেই।” ফলে ভারতীয় দলে একটি বদল অবশ্যম্ভাবী। র্পাথ টেস্টে অভিষেক হয়েছিল হর্ষিতের। ভালই বল করেছিলেন তিনি। তবে অ্যাডিলেডে একেবারেই নজর কাড়তে পারেননি। টেস্টটি বাংলাদেশ সময় সকাল ৫.৩০ মিনিটে শুরু হবে।


এই বিভাগের আরো খবর