সর্বশেষ :
মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে বক্তব্য দিলেন ফারুক আহমেদ

প্রতিনিধি: / ২২৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

বিপিএলের নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে খেলোয়াড়দের পরিশোধ করতে পারিশ্রমিকের ৫০ শতাংশ। কিন্তু অভিযোগ উঠেছে বিপিএলের এই নিয়ম অনুসরণ করেনি অনেক দল। এখন পর্যন্ত খেলোয়াড়দের কোনো পারিশ্রমিকই দেয়া হয়নি। সত্যতাও মিলেছে এই অভিযোগের। বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে এর কারণ জানতে চাইলে তিনি বলেন, এক কথায় উত্তর দেওয়া তার পক্ষে সম্ভব না। বিপিএল শুরুর আগে একটি জাতীয় দৈনিকে খবর বের হয়, টুর্নামেন্ট শুরুর আগে এক টাকাও পাননি খেলোয়াড়রা। তারপর প্রথম ম্যাচের পর দুর্বার রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয়ও সংবাদ সম্মেলনে এসে স্বীকার করেন টাকা না পাওয়ার কথা।  বুধবার মিরপুর শেরে বাংলা ন্যাশলান ক্রিকেট স্টেডিয়ামে এই ব্যাপারে গণমাধ্যমের সামনে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলেন, ‘‘প্রতিটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে প্রথম দিন থেকে যোগাযোগ করা, তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে। এটা আমরা করছি। আসলে আপনি যদি ব্লাক এন্ড হোয়াইট চিন্তা করেন এটা (টুর্নামেন্টের আগে খেলোয়াড়দের অর্ধেক পারিশ্রমিক) না কেন, এটার উত্তর এক কথায় আমি দিতে পারব না। আপনাকে গত ৪ মাসের পরিস্থিতি দেখতে হবে। তার মানে এই না যে খেলোয়াড়রা পয়সা পাবে না। ওটার জন্য আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি, তাদের বলছি। আমি সভাপতি হিসেব তাদের সঙ্গে কথা বলছি।’’ ফারুক আহমেদ আরো বলেন, ‘‘তাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করছি। যাতে তারা অনুভব না করে…বোর্ড শুধু দেখবে। তারা কিন্তু আমাদের পার্টনার।’’


এই বিভাগের আরো খবর