Dhaka ০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

থার্টি ফার্স্ট নাইটে জরুরি সেবা নম্বরে শব্দদূষণের ১১৮৫ অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১২:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • ২৭৭ Time View

থার্টি ফার্স্ট নাইটে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ শব্দদূষণ সংক্রান্ত ১ হাজার ১৮৫টি অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীরা। এর মধ্যে ঢাকা মহানগর থেকে ৩৮৭টি এবং দেশের অন্যান্য স্থান থেকে ৭৯৮টি অভিযোগ এসেছে। বুধবার দুপুরে ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এসব তথ্য জানান। তিনি বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে ৯৯৯ এর পক্ষ থেকে সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়ে প্রতিকারের চেষ্টা করা হয়েছে। আনোয়ার সাত্তার বলেন, ‘গত রাতে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইডের পাশে স্বপ্ন শপিং মলের সামনে ফানুস থেকে আগুন ধরে যায়। ৯৯৯ থেকে খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি অগ্নিনির্বাপক দল রওনা দেয়। তারা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে।

Tag :
About Author Information

থার্টি ফার্স্ট নাইটে জরুরি সেবা নম্বরে শব্দদূষণের ১১৮৫ অভিযোগ

Update Time : ১২:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫