সর্বশেষ :
মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হেলসকে নিয়ে কথার লড়াই, শাকিব খানকে ‘খোঁচা’

প্রতিনিধি: / ২৬২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

স্পোর্টস: অ্যালেক্স হেলসকে কেন্দ্র করে জমে উঠেছে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের সোশ্যাল মিডিয়ার লড়াই। সেন্স অব হিউমারের পরিচয় দিয়ে দুই দলের সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে চলছে খোঁচাখুঁচি, যার শুরুটা হয়েছিল প্লেয়ার্স ড্রাফটের আগে ঢাকায় নাম লেখানো হেলসকে রংপুরের ছিনিয়ে নেওয়া থেকে। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের দিন কয়েক আগে হেলসকে দলে নেওয়ার ঘোষণা দেয় ঢাকা ক্যাপিটালস। তবে পরবর্তীতে ঢাকা জানায়, বিয়ের ব্যস্ততার কারণে হেলস ঢাকার হয়ে খেলতে পারছেন না। হেলসকে শুভকামনাও জানায় বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজিটি। তবে ড্রাফটের আগের রাতে হেলসকে নিজেদের স্কোয়াডে দলভুক্ত করে রংপুর রাইডার্স। সে সময় ঢাকাকে পরোক্ষভাবে খোঁচা দিয়েছিল রংপুর। ঢাকা খুব বেশি দূর না ভেবে হেলসকে বিয়েতে শুভেচ্ছা জানায়। তবে কথার এই লড়াই জমে উঠল বিপিএল শুরু হতেই। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই রংপুর মুখোমুখি হয় ঢাকার। আগে ব্যাট করতে নেমে রংপুর শুরুর দিকেই হারিয়ে ফেলে হেলসকে। হেলসের উইকেট শিকারের পর ঢাকা পোস্ট করে লিখে, ‘যদি তুমি তাকে দলে নিতে না পারো, তাহলে তাকে শিকার করে নাও।’ ম্যাচ চলাকালে চুপ করেই ছিল রংপুর। তবে ৪০ রানের দাপুটে জয় তুলে নেওয়ার পর ঢাকাকে দুই দফা খোঁচা দিতে ভুলেনি গেøাবাল সুপার লিগের চ্যাম্পিয়নরা। ঢাকার সেই পোস্টেই রংপুর কমেন্ট করেছে, ‘ধন্যবাদ, আবার এসো।’ এখানেই শেষ নয়। জয় উদযাপনের আরও এক পোস্টে রংপুর ক্যাপশন দিয়েছে, ‘লাগে উরাধুরা।’ এই নামে একটি বিখ্যাত গান রয়েছে শাকিব খানের তুফান সিনেমার। ঢাকাকে হারিয়ে রংপুরের এই খোঁচাটাকে যে ঢাকার মালিক শাকিব খানকে, তা বুঝতে বাকি নেই কারও। আইপিএলের শাহরুখের স্মৃতি মনে করিয়ে শাকিব খান এদিন মাঠে বসেই দলের খেলা উপভোগ করেন। যদিও থিসারা পেরেরারা শাকিবকে সুখকর অনুভ‚তি দিতে পারেননি। একপেশে ম্যাচে রংপুরের কাছে পাত্তাই পায়নি ঢাকা। ম্যাচ শেষ হওয়ার আগেই হার নিশ্চিত হয়ে যাওয়ায় হতাশা নিয়ে মাঠ ছেড়ে যান শাকিব খান।


এই বিভাগের আরো খবর