Dhaka ০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

থার্টি ফার্স্টে আতশবাজি ফোটালে জেল জরিমানা করা হবে

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • ৩০৩ Time View

মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিংয়ে পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস জানিয়েছেন, থার্টি ফার্স্ট নাইট ঘিরে পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। দিনেরাতে অভিযান চালানো হবে। আতশবাজি ও পটকা ফোটাতে দেয়া হবে না। থার্টি ফার্স্ট নাইট ঘিরে আতশবাজি ফোটালে এক মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করা হবে।

পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরও যোগ করে বলেন, থার্টি ফার্স্ট ও ইংরেজি নববর্ষ ঘিরে কোনোভাবেই শব্দ হয় এমন কর্মসূচি করতে দেয়া হবে না।‌ শব্দ দূষণে হৃদরোগসহ অনেক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। মানুষও মারা যায়। আতশবাজি ও পটকা বৈধভাবে আমদানি হয় না। অবৈধভাবে আনা হয়।

এ সময় বিফ্রিংয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ঢাকাবাসীকে অনুরোধ করবো আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকুন। যত্রতত্র হর্ন বাজানো থেকে বিরত থাকুন।

সারা বিশ্বে আতশবাজি একটি নির্দিষ্ট স্থানে উদ্‌যাপন করা হয়। অথচ বাংলাদেশ যত্রতত্র হয়। সেই কারণেই বন্ধ করা হয়েছে। আগামী বছর নির্দিষ্ট স্থানে আতশবাজির অনুমতি দেয়ার পরিকল্পনা আছে বলেও জানান এ কমিশনার।

ডিএমপি কমিশনার জানান, গত ১ সপ্তাহে ১৭২ কেজি আতশবাজি ও পটকা জব্দ করা হয়েছে। এসময় গ্রেফতার করা হয়েছে ৫ জনকে।‌ পুলিশ ও পরিবেশ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।

Tag :
About Author Information

থার্টি ফার্স্টে আতশবাজি ফোটালে জেল জরিমানা করা হবে

Update Time : ০৮:৪৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪