সর্বশেষ :
মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ওয়েস্টহ্যামের জালে লিভারপুলের ৫ গোল

প্রতিনিধি: / ২৬৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

লিভারপুলের জয়রথ ছুটছেই। শুধু জয় নয়, প্রতিপক্ষকে রীতিমতো বিধ্বস্ত করছে অলরেডরা। ইংলিশ প্রিমিয়ার লিগে গত রোববার ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে। সর্বশেষ তিন ম্যাচেই ১৪ গোল (৬, ৩, ৫) করেছে লিভারপুল। দাপুটে জয়ে ৮ পয়েন্ট বেশি নিয়ে বরাবরের মতোই টেবিলের শীর্ষে লিভারপুল। ১৮ ম্যাচে অলরেডদের পয়েন্ট ৪৫। দুইয়ে থাকা নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট ১৯ ম্যাচে ৩৭। লিভারপুলের সমান ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল। গত রোববার ওয়েস্টহ্যামের ঘরের মাঠ লন্ডন স্টেডিয়ামে আরও এটি শো দেখিয়েছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ। এক গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন তিনি। এ নিয়ে চলতি মৌসুমে মোট ২০ গোল করলেন মিশরীয় তারকা। প্রিমিয়ার লিগে অ্যাসিস্ট করেছেন ৮টি। ডাগআউটে ¯øটের প্রথম মৌসুমে সালাহর দুর্দান্ত পারফরম্যান্সে ২০তম লিগ শিরোপার দিকে ছুটছে লিভারপুল। ম্যাচ শেষে সালাহ বলেন, ‘আমার মনে একটাই কথা, আমি চাই লিভারপুল লিগ জিতুক এবং আমি এর অংশ হতে চাই। ট্রফি জেতার জন্য আমার সেরাটা দেবো। আরও কয়েকটি দল আমাদের সঙ্গে (লড়াইয়ে) আছে এবং আমাদের মনোযোগী এবং নম্র থাকতে হবে এবং পারফর্ম করে যেতে হবে। আমি আরও কিছুর জন্য (জয়) ক্ষুধার্ত।’ চলতি মৌসুম শেষ হলেই সালাহর সঙ্গে লিভারপুলের চুক্তির মেয়াদ ফুরিয়ে যাবে। মৌসুমের প্রায় অর্ধেকটা সময় চলে গেলেও এখন পর্যন্ত সালাহর সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা করেনি লিভারপুল। যে কারণে আগামী মৌসুমে সালাহ লিভারপুলে থাকবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল। চুক্তি বাড়ানোর ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়েছে কিনা জানতে চাইলে সালাহ বলেন, ‘না, আমরা এটি থেকে অনেক দূরে এবং আমি মিডিয়াতে এ নিয়ে কিছু বলতে চাই না।’ ওয়েস্টহ্যামের বিপক্ষে প্রথম গোল করতে লিভারপুলের সময় লেগেছিল ৩০ মিনিট। এরপর আর অলরেডদের প্রতিরোধ করতে পারেনি ওয়েস্টহ্যাম। একের পর এক স্বাগতিকদের জালে বল জমা করেই চলছিল ¯øটের দল। লিভারপুলের হয়ে প্রথম গোল করেন লুইস দিয়াজ। বাকি গোলগুলো করেন- কোডি গাকপো (৪০ মিনিটে), মোহাম্মদ সালাহ (৪৪ মিনিটে), ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড (৫৪ মিনিটে) ও দিয়াগো জোতা (৮৪ মিনিটে)।


এই বিভাগের আরো খবর