1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

অশালীন আচরণের শিকার হলেন ভারতীয় গায়িকা জেসমিন স্যান্ডালস

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কনসার্ট শেষে অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে অশালীন আচরণ ও আপত্তিকর স্পর্শের শিকার হয়েছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়িকা জেসমিন স্যান্ডালস, এমনটাই অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ভারতের দেহরাদূনের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ওই অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন জেসমিন। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কনসার্ট শেষে মঞ্চের একদম সামনে এসে প্রথম সারির অনুরাগীদের দেওয়া গোলাপ গ্রহণ ও হাত মেলানোর চেষ্টা করেন তিনি। ঠিক তখনই ভিড়ের মধ্যে থাকা কয়েকজন ব্যক্তি তার সঙ্গে অশালীন আচরণ করেন এবং আপত্তিকরভাবে স্পর্শ করেন বলে অভিযোগ উঠেছে। সে সময় গায়িকাকে চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে দেখা যায়। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকেই গায়িকার পাশে দাঁড়িয়েছেন এবং পাবলিক অনুষ্ঠানে নারী শিল্পীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন। কনসার্টটিতে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার জনপ্রিয় গান ‘জাইয়ে সাজনা’ গেয়েছিলেন জেসমিন। এছাড়াও নিজের বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি। বিনামূল্যে করা এই চ্যারিটি শোতে হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd