সর্বশেষ :
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’ নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৩, আহত শতাধিক বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ তদন্ত কমিটি গঠন করা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী আমিনুল হক এবার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের লোহিত সাগর পর্যন্ত যুদ্ধ বিস্তৃত করা হবে—হুঁশিয়ারি ইরানের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, অবহেলায় দুই রোগী মৃত্যুর অভিযোগ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ গেল ৩ প্রাণ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাত্রলীগের সাবেক নেত্রী নদীসহ চার জন রিমান্ডে

প্রতিনিধি: / ২৩৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিশীতা ইকবাল নদীসহ ৪ জনকে দুদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। রিমান্ডে যাওয়া অন্যরা হলেন- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আলফাত আরা কাজল, এআইইউবি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী শোভন মজুমদার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগকর্মী হাসান ইমান শোভন। রোববার ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান এ আদেশ দেন। এদিন চার জনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই তারেক মোহাম্মদ মাসুম। রাষ্ট্রপক্ষের পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আদেশ দেয়। শনিবার রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিলেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে গত ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্র্বতী সরকার।


এই বিভাগের আরো খবর