1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চলতি বছরে আগামী ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল  প্রকাশের সম্ভাবনা থাকলেও নির্ধারিত সময়ে তা প্রকাশ করা হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রকাশের সম্ভাব্য সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। তবে নতুন তারিখ এখনো চূড়ান্ত না হলেও, চলতি জুলাই মাসের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।

শনিবার (১৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সৈয়দ আক্তারুজ্জামান জানান, ২০ জুলাই ফল প্রকাশের প্রস্তুতি থাকলেও প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রস্তুতের কাজ শেষ করা সম্ভব হয়নি। এজন্য ফল প্রকাশে আরও কয়েকদিন সময় লাগবে। আশা প্রকাশ করে তিনি বলেন, এই মাসের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে। এর আগে ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বোর্ড সূত্রে জানা গেছে, এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিতে নিবন্ধন করেছিল মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। এছাড়া পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন বা নকলের অভিযোগে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd