1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

মুক্তির দিনই ৪.৫ মিলিয়ন আয় করলো ‘মোয়ানা’

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ডিজনির জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্র ‘মোয়ানা’ এবার লাইভ-অ্যাকশন রূপে বড় পর্দায় ফিরেছে। মুক্তির আগের প্রিভিউ শো থেকেই আশাব্যঞ্জক সূচনা করেছে ছবিটি। প্রথম রাতেই উত্তর আমেরিকার বঙ্ অফিস থেকে আয় করেছে ৪.৫ মিলিয়ন মার্কিন ডলার। নতুন সংস্করণে মোয়ানার চরিত্রে অভিনয় করেছেন ক্যাথরিন লাগাইয়া। আগের মতোই মাউই চরিত্রে ফিরেছেন হলিউড তারকা ডোয়েন ‘দ্য রক’ জনসন। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহান্তে ছবিটির আয় ৬০ থেকে ৬৫ মিলিয়ন ডলার হতে পারে। যদিও কিছু বিশ্লেষকের ধারণা, উদ্বোধনী আয় ৪০ মিলিয়ন ডলারের কাছাকাছিও থাকতে পারে। ২৫০ মিলিয়ন ডলারের বিশাল নির্মাণ ব্যয়ের কারণে ছবিটির জন্য শক্তিশালী বঙ্ অফিস পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আন্তর্জাতিক বাজারে ৭০ থেকে ৭৫ মিলিয়ন ডলার আয় করতে পারে বলে আশা করছে ডিজনি। এটি ছবিটির মোট আয়ে বড় ভূমিকা রাখতে পারে। প্রিভিউ আয়ের হিসেবে ‘মোয়ানা’ রয়েছে ‘লাইটইয়ার’ (৫.২ মিলিয়ন ডলার) এবং ‘ঘোস্টবাস্টার্স: ফ্রোজেন এম্পায়ার’ (৪.৭ মিলিয়ন ডলার)-এর কাছাকাছি অবস্থানে। পরে এই দুটি সিনেমা যথাক্রমে ৫০.৬ মিলিয়ন এবং ৪৫ মিলিয়ন ডলার উদ্বোধনী আয় করেছিল। বিশ্লেষকদের মতে, ‘মোয়ানা ২’ মাত্র দুই বছর আগে বিশ্বজুড়ে এক বিলিয়ন ডলারের বেশি আয় করায় নতুন লাইভ-অ্যাকশন সংস্করণটির সামনে বাড়তি চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ২০১৬ সালে মুক্তি পাওয়া মূল অ্যানিমেটেড ‘মোয়ানা’ বিশ্বব্যাপী প্রায় ৬৮০ মিলিয়ন ডলার আয় করেছিল। এদিকে একই সপ্তাহে মুক্তি পেয়েছে ওয়ার্নার ব্রাদার্সের হরর ছবি ‘ইভিল ডেড বার্ন’। ছবিটি উদ্বোধনী সপ্তাহান্তে ১৫ থেকে ২০ মিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এছাড়া ‘মিনিয়নস অ্যান্ড মনস্টার্স’ এবং ‘টয় স্টোরি ৫’-ও বঙ্ অফিসে ভালো লড়াই চালিয়ে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd