1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

শপথ নিলো শিল্পী সমিতির নতুন কমিটি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

শপথ গ্রহণের মধ্যদিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। বিদায়ী সভাপতি মিশা সওদাগর নবনির্বাচিত সভাপতি শিবা সানুকে শপথ পাঠ করান। পরে শিবা সানু সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান। ঢাকার বাইরে থাকায় সহসভাপতি ইলিয়াস কোবরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। গত ৩ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হন শিবা সানু এবং সাধারণ সম্পাদক জয় চৌধুরী। শপথ অনুষ্ঠানে কাজী হায়াৎ, নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু, খোরশেদ আলম খসরু, বি এইচ নিশান, পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, অভিনেতা হেলাল খানসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd