Dhaka ০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সঠিকভাবে দায়িত্ব পালন করেছে আনসারা: স্বরাষ্ট্র উপদেষ্টার

  • Reporter Name
  • Update Time : ০১:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ২৫৮ Time View

রাজশাহীর পবা উপজেলার নওহাটায় ১৯ আনসার ব্যাটালিয়নের কর্মকর্তাদের দরবারে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে প্রতিকূল পরিস্থিতিতে পড়েছিল, আনসাররা সে সময় তাঁদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেছে।

রোববার (২০ অক্টোবর) সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, প্রতিকূল পরিস্থিতিতে আনসার সদস্যরা দূতাবাস বিমানবন্দর ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা-সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সে জন্য নিঃসন্দেহে তারা সাধুবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য।
জাহাঙ্গীর আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব সন্তোষজনক না হলেও উন্নতির দিকে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির অবকাশ রয়েছে। সেখানে আনসার বাহিনীরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। এ সময় বন্যার কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় সবজির দাম বেড়েছে বলেও উল্লেখ করেন উপদেষ্টা। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা নওহাটা ও খড়খড়ি বাজার পরিদর্শন করেন। সেখানে তিনি দ্রব্যমূল্যের খোঁজখবর নেন। বাজারে যাতে সিন্ডিকেট ও চাঁদাবাজি না থাকে, সে ব্যাপারে তিনি উপস্থিত ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ দেন। পরে তিনি শহরের আমচত্বরের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আঞ্চলিক সার সংরক্ষণাগার পরিদর্শন করেন।

Tag :
About Author Information

সঠিকভাবে দায়িত্ব পালন করেছে আনসারা: স্বরাষ্ট্র উপদেষ্টার

Update Time : ০১:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪