Dhaka ১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংকট উত্তরণে ইইউ বাংলাদেশের পাশে রয়েছে: পররাষ্ট্রমন্ত্রীকে স্টেফানো সানিনো

  • Reporter Name
  • Update Time : ১২:১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • ২৪৮ Time View

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক সেক্রেটারি জেনারেল স্টেফানো সানিনো বলেছেন, ইইউ বাংলাদেশের সাথে রয়েছে। সংকট উত্তরণেও ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা করবে। গত বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাতে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। ব্রাসেলসে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত মাহবুব সালেহ এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ২০১৮ সালে সরকারের কোটা বাতিলের সিদ্ধান্ত, সামপ্রতিক সময়ে রিট ও শেষে সর্বোচ্চ আদালতের রায়সহ ঘটনাপ্রবাহ সবিস্তারে উল্লেখ করেন। হাছান মাহমুদ জানান, দুর্বৃত্তরা অসৎ উদ্দেশ্যে শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টি করেছে। ভাঙচুর-অগ্নিসংযোগসহ বিভিন্ন অনৈতিক কর্মকাÐ পরিচালনা করেছে, যা অনেক ক্ষেত্রে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। যারা হত্যাকান্ড, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে। সেক্রেটারি জেনারেল স্টেফানো সানিনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হতাহত ও হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের বিষয়টিকে স্বাগত জানান। তিনি বলেন, আমি আশা করি, স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষী ব্যাক্তিদের বিচারের আওতায় আনা হবে ও দ্রæত বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। পররাষ্ট্রমন্ত্রী তাঁকে বলেন, ‘সরকার এ বিষয়ে অত্যন্ত দায়িত্বশীল এবং আন্তরিক। হাছান মাহমুদ বাংলাদেশের উন্নয়ন যাত্রায় ইউরোপীয় ইউনিয়নের অবদান ও বন্ধুত্বের কথা উল্লেখ করে একসঙ্গে কাজ ত্বরান্বিত করার আশা প্রকাশ করেন।

Tag :
About Author Information

সংকট উত্তরণে ইইউ বাংলাদেশের পাশে রয়েছে: পররাষ্ট্রমন্ত্রীকে স্টেফানো সানিনো

Update Time : ১২:১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪