Dhaka ০৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হারুণকে ডিবির দায়িত্ব থেকে সরানো হয়েছে

  • Reporter Name
  • Update Time : ১০:১৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • ২৪৬ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদকে গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামান।

বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, হারুন অর রশিদকে ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে  বদলি করা হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে নিয়োগ পেয়েছেন।

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সমন্বয়কদের হেফাজতে নেয়ার পাশাপাশি তাদের খাওয়ানোর ছবি ফেসবুকে প্রকাশ করে সমালোচনার মুখে পড়েন ডিবি কর্মকর্তা হারুন। এমন ঘটনাকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেন উচ্চ আদালত।

Tag :
About Author Information

হারুণকে ডিবির দায়িত্ব থেকে সরানো হয়েছে

Update Time : ১০:১৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪