সর্বশেষ :
‘প্রিন্স’র ট্রেলার দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’ মুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তার মাঝে অপুর ‘দুর্বার’ নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করলো কোস্টগার্ড সদস্য বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পেঁয়াজের দাম ফের সেঞ্চুরি ছাড়াল

প্রতিনিধি: / ২৭৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

পেঁয়াজ রান্নার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান। তাইতো দাম বৃদ্ধিতেও কিনতে হচ্ছে পেঁয়াজ। বর্তমান খুচরা বাজারে কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১০ টাকায়। পেঁয়াজের এমন দাম বৃদ্ধিতে দিশেহারা ক্রেতারা।

বিক্রেতারা বলছেন, বাজারে দেশি পেঁয়াজের সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। পাশাপাশি ভারত থেকে কম আমদানি হওয়ার কারণে পেঁয়াজের দাম বাড়ছে।

দেশে এমন সময়ে পেঁয়াজের দাম শতক ছাড়াল, যখন বাজারে অন্যান্য নিত্যপণ্যের দামও বাড়তি। যেমন বাজারে কাঁচা মরিচের কেজি এখন আড়াই শ টাকার ওপরে। এ ছাড়া গত কয়েক দিনের বৃষ্টির মধ্যে দাম বেড়েছে বেশ কিছু সবজিরও। চালের দাম স্থিতিশীল থাকলেও মাছের দাম উর্ধ্বমুখী। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্ন ও মধ্যবিত্তরা।

পেঁয়াজের খুচরা ব্যবসায়ীরা জানান, চলতি বছর পেঁয়াজের মৌসুম শুরুই হয়েছে উচ্চ দাম দিয়ে। ফেব্রুয়ারি মাসে মৌসুমের শুরুতে ঢাকায় নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০-১০০ টাকা দরে। মার্চে পেঁয়াজের দাম ১২০ টাকা ছাড়িয়েছিল। এরপর এপ্রিলে কিছুটা কমে আবার তা বাড়তে থাকে। কোরবানি ঈদের সময় বাজারে দেশি পেঁয়াজের কেজি ছিল ৮০-৯০ টাকা; যা এখন ১০০-১১০ টাকায় পৌঁছেছে। অর্থাৎ ১৫ দিনের ব্যবধানে পেঁয়াজ কেজিতে ২০ টাকা বেড়েছে। শুধু গত তিন দিনেই বেড়েছে ১০ টাকা।


এই বিভাগের আরো খবর