Dhaka ০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ১৪০ কেজি সুস্বাধু আম পাঠিয়েছেন

  • Reporter Name
  • Update Time : ০১:১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • ২৮৩ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য উপহার হিসেবে ১৪০ কেজি সুস্বাধু আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে বেনাপোল বন্দর দিয়ে ঢাকা -কোলকাতা বাস শ্যামলী পরিবহনের মাধ্যমে কলকাতার বাংলাদেশি দূতাবাসের কনস্যুলার আলমাস হোসাইনের নিকট এ আম প্রেরন করা হয়।

বেনাপোল কাস্টমস এর ডেপুটি কমিশনার রবিন্দ্রনাথ সিংহ জানান, আজ বিকেলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাতটি কার্টুনে উপহার হিসেবে ১৪০ কেজি আম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য পাঠানো হয়।  ঢাকা কোলাকাতার বাস শ্যামলী পরিবহনের মাধ্যমে কলকাতায় পাঠানো হয়েছে।

আমগুলো কলকাতায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসের কনস্যুলার আলমাস হোসাইন গ্রহন করবেন। সেখান থেকে ভারতের প্রধানমন্ত্রীর কাছে আমগুলো হস্তান্তর করা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে এসব আম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো হয়।

Tag :
About Author Information

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ১৪০ কেজি সুস্বাধু আম পাঠিয়েছেন

Update Time : ০১:১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪