Dhaka ০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুকন্যা বলেই পদ্মা সেতু নির্মাণ হয়েছে: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • Update Time : ০১:১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • ৩১৮ Time View

বঙ্গবন্ধুকন্যা বলেই শেখ হাসিনা নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের সাহস দেখাতে পেরেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (৫ জুলাই) বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এই প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ২০১২ সালে বিশ্বব্যাংক যখন আমাদের অপবাদ দিয়ে পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গেল তখন শেখ হাসিনা ঘোষণা দিলেন নিজেদের টাকায় পদ্মা সেতু করব। সেসময় কত কথাই না কতজনে বলেছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা বলেই শেখ হাসিনা নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের সাহস দেখাতে পেরেছেন। শেখ হাসিনার সর্বশ্রেষ্ঠ অর্জন নিজের টাকায় পদ্মা সেতু। স্বাধীনতার পর বাঙালি জাতির আরেকটি অর্জন নিজের টাকায় পদ্মা সেতু।

আওয়ামী লীগের এই নেতা বলেন, পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে করার দাবি উঠেছিল সংসদে। অনেকেই দাবি তুলেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন, পদ্মা সেতু হবে পদ্মা নদীর নামে। আমার নামে কোনোভাবেই হতে দেবো না। তবে নামে না হলেও পদ্মা সেতুর সঙ্গে শেখ হাসিনার নাম মিশে গেছে।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু যতদিন থাকবে শেখ হাসিনার নাম ততদিন উচ্চারিত হবে। মানুষের হৃদয়ে যে নাম লিখিয়েছেন শেখ হাসিনা, সেখানেই বেঁচে থাকবেন।

Tag :
About Author Information

বঙ্গবন্ধুকন্যা বলেই পদ্মা সেতু নির্মাণ হয়েছে: ওবায়দুল কাদের

Update Time : ০১:১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪