সর্বশেষ :
ফকিরহাটে রেলওয়ের জমি দখল করে ২৫ বছর চাঁদাবাজি, বৈধ লাইসেন্সধারী ব্যবসায়ীকে উচ্ছেদের হুমকি বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলি  বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ওবায়দুল কাদের আন্দোলনরত শিক্ষক সমিতির সঙ্গে বৈঠকে বসবেন

প্রতিনিধি: / ২৭৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪

সর্বজনীন পেনশন স্কিম (প্রত্যয়) বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার বৈঠকে বসবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার (০৩ জুলাই) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিজামুল হক ভূঁইয়া বলেন, ওবায়দুল কাদের আমাদের সঙ্গে বৈঠকের কথা বলেছেন। আগামীকাল সকালে বৈঠক হবে। তবে এখনও সময় জানানো হয়নি।

আন্দোলন চলমান থাকবে কিনা জানতে চাইলে এ শিক্ষক নেতা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এদিকে আজ তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে মূল ফটকে শিক্ষক সমিতির নেতারা দুপুর ১২টা থেকে কর্মবিরতি পালন করছেন।


এই বিভাগের আরো খবর