সর্বশেষ :
ফকিরহাটে রেলওয়ের জমি দখল করে ২৫ বছর চাঁদাবাজি, বৈধ লাইসেন্সধারী ব্যবসায়ীকে উচ্ছেদের হুমকি বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলি  বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দুদকের মামলা রাজউক কর্মকর্তার বিরুদ্ধে

প্রতিনিধি: / ২৬২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪

প্রায় দুই কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ-২) মোবারক হোসেন ও তার স্ত্রী সাহানা পারভীনের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (০৩ জুলাই) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলাটি করেন।

সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের পরিবারের সম্পত্তির অনুসন্ধানের মধ্যে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এ মামলা করা হলো।

দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মোবারক হোসেন ৪১ লাখ টাকার সম্পদের বৈধ উৎস দেখাতে পারেনি। এ ছাড়া তার স্ত্রী সাহানা পারভীনের নামে ১ কোটি ৫৮ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক।

সংস্থাটি বলছে, রাজউক পরিচালক মোবারক হোসেন তার অবৈধ সম্পদ গোপন করতেই স্ত্রীর নামে সম্পদ তৈরি করেছেন।


এই বিভাগের আরো খবর