সর্বশেষ :
ফকিরহাটে রেলওয়ের জমি দখল করে ২৫ বছর চাঁদাবাজি, বৈধ লাইসেন্সধারী ব্যবসায়ীকে উচ্ছেদের হুমকি বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলি  বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ব্যক্তির দায় বাহিনী নেবে না, বেনজীর ইস্যুতে আইজিপি

প্রতিনিধি: / ২৬৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

কোনো ব্যক্তির অপকর্মের দায় গোটা বাহিনী নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি এ কথা জানান। বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ পুলিশ কখনো কোনো ব্যক্তির দায় বাহিনী হিসেবে নেবে না। যেভাবে তদন্ত প্রক্রিয়া চলছে সেভাবেই এটি নিষ্পত্তি করা হবে। শুদ্ধি অভিযান প্রসঙ্গে আইজিপি বলেন, কোনো প্রতিষ্ঠান, সংস্থা বা বাহিনী প্রতিনিয়ত স্থবির থাকতে পারে না। প্রতিনিয়ত অপরাধের বহুমাত্রিকতার কারণে অপরাধীদের অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা পুলিশ বাহিনীকেও আধুনিকায়ন করছি। নিত্যনতুন ও অত্যাধুনিক সরঞ্জামাদি বাহিনীতে যুক্ত করা হচ্ছে। পুলিশ বাহিনী গৌরবের সঙ্গে পেশাদারত্ব বজায় রেখে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। যে কোনো অপরাধে যখনই আমাদের কাছে খবর আসে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। যে তথ্যই পাই, কোনো বিষয়কে আমরা খাটো করে দেখি না। এ সময় পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট প্রসঙ্গে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, পার্বত্য চট্টগ্রামে আর্মিসহ সবাই মিলে অপারেশনে নিয়োজিত আছি। আমার জানা মতে, সেখানে এখন কোনো ভীতিকর পরিস্থিতি নেই। শান্ত আছে, পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আছে। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের প্রধান। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন তিনি। পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমান, রাজশাহী পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঁইয়া, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ, রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর