Dhaka ০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ভারত সফরটি ফলপ্রসূ ও আন্তরিকতাপূর্ণ ছিল: ড. হাছান মাহমুদ

  • Reporter Name
  • Update Time : ০১:২৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • ৩০৫ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরটি চমৎকার, ফলপ্রসূ ও আন্তরিকতাপূর্ণ ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত সফরটি চমৎকার, ফলপ্রসূ ও আন্তরিকতাপূর্ণ ছিল। ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী বিস্তারিত সংবাদ সম্মেলন করবেন। যে কারণে আমি বেশি কিছু বলতে চাই না। আমি এতটুকু বলতে চাই, সেখানে তিস্তা কিংবা যৌথ নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে ৫৪টি যৌথ নদী রয়েছে। সেই নদীর যদি একটি অভিন্ন ব্যবস্থাপনা করতে পারি, তাহলে তা দুটি দেশকেই উপকৃত করবে। সে নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করেছি। তিস্তা নিয়ে চীনের বিষয়ে কোনো আলোচনা হয়নি।’

তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনা করতে ভারতের কারিগর দল আসবে, এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তিস্তা একটি বড় প্রকল্প। সেটা নিয়ে তাদের কারিগরি দল আসতেই হবে। আর কারিগরি দল আসা খুবই ইতিবাচক।’

অন্য একটি প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরবে আমি মূলত হজ করতে গিয়েছিলাম। যেহেতু আমাকে রয়েল প্রটোকল দেয়া হয়েছিল, যাদের এই প্রটোকল দেয়া হয়েছিল, তাদের সবাইকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন সৌদি যুবরাজ। তিনি তাদের সবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আমি তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছি। তিনি বলেছেন ‘ইনশাআল্লাহ’। হজ পালন করতে গিয়েছি বলে অন্য কোনো আলোচনা হয়নি।’

Tag :
About Author Information

প্রধানমন্ত্রীর ভারত সফরটি ফলপ্রসূ ও আন্তরিকতাপূর্ণ ছিল: ড. হাছান মাহমুদ

Update Time : ০১:২৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪