সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কপিলমুনির হাউলী প্রতাপকাঠির দুটি স্কুল থেকে ৪০ টি ফ্যান চুরি

প্রতিনিধি: / ২৮৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

শেখ আব্দুল গফুর, কপিলমুনি (খুলনা) অফিস: কপিলমুনির হাউলী প্রতাপকাঠি সহ এর আশপাশ এলাকায় ব্যাপক
চুরি সংঘটিত হচ্ছে। চোরদের মূল টার্গেট স্কুল। প্রাইমারি স্কুলগুলো থেকে
ফ্যান খুলে নিয়ে চোরেরা পালিয়ে যাচ্ছে। গত ৭ ফেব্রুয়ারি
প্রতাপকাঠির ভৈরব ঘাটা রামচন্দ্র নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
থেকে গভীর রাতে স্কুলের দরজার তালা ভেঙ্গে ২০ টি ফ্যান নিয়ে চোরেরা পালিয়ে
যায়। এর ঠিক দুই দিন পর ৯ ফেব্রুয়ারি শুক্রবার গভীর রাতে হাউলী সরকারি
প্রাথমিক বিদ্যালয় থেকে দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ২০ টি ফ্যান খুলে
নিয়ে যায়। হঠাৎ করে চুরির প্রবণতা বেড়ে যাওয়ায় এলাকার মানুষের মধ্যে নতুন
করে আতঙ্কের সৃষ্টি করছে। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমানের
কাছে জানতে চাইলে তিনি জানান, চুরির ঘটনায় পাইকগাছা থানায় অভিযোগ
করা হয়েছে তদন্তের পর মামলাটি রেকর্ড হবে, পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থল
পরিদর্শন করেছে। উল্লেখ্য প্রায় তিন মাস পূর্বে প্রাইমারি স্কুলের নতুন ভবন
নির্মাণের সময় রড, সিমেন্ট সহ প্রায় তিন লক্ষ টাকার মালামাল চুরি হয়ে যায়।
এই মালামাল একটি বাড়ি থেকে উদ্ধার হলেও স্কুল কর্তৃপক্ষ কোন
ব্যবস্থা নেয়নি। এই এলাকাটি নির্জন হওয়ায় শুধু চুরি নয় মাদক ব্যবসায়ী ও মাদক
সেবনকারীদের ব্যাপক তাৎপরতা বৃদ্ধি পেয়েছে।


এই বিভাগের আরো খবর