1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

‎ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শত শত মানুষ কে নিজ হাতে  আপ্যায়ন করে খাওয়ালেন এমপি আবুল কালাম আজাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

‎ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা ): ‎দলীয় নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিদের নিজ হাতে আপ্যায়ন করে খাওয়ালেন খুলনা -৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। ৩০ মে শনিবার দুপুরে   পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পাইকগাছা সিনিয়র মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত  ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে নিজ হাতে আপ্যায়ন করেন স্থানীয় এ সংসদ সদস্য। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও অতিথি সহ ৭ শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে আসেন। যার মধ্যে মহিলা আড়াইশ এবং সাড়ে ৪’শ পুরুষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা -৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্য এবং দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য দুপুরের খাওয়ার আয়োজন করা হয়।

‎এসময় এমপি আবুল কালাম আজাদ আসন থেকে উঠে প্রতিটি টেবিলে গিয়ে উপস্থিত সকলকে নিজ হাতে আপ্যায়ন করে খাওয়ান। এসময় তিনি মহিলাদের স্থানে গিয়ে তাদের সাথে শুভেচ্ছা ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। এমপির এমন আপ্যায়ন উপস্থিত সকলকে মুগ্ধ করে।
‎উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট শাহআলম,  জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, কাজী তমজিদ আলম, জেলা ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, অ্যাডভোকেট আব্দুল মজিদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মাওলানা কামাল হোসেন, আব্দুর রহিম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, মাওলানা নূরে আলম সিদ্দিকী, অ্যাডভোকেট  মোর্তজা জামান আলমগীর রুলু, পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক,  সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুস সবুর,  আব্দুল্লাহ আল মামুন, মোস্তফা সরদার, অধ্যক্ষ আজহার আলী, প্রধান শিক্ষক আনিসুর রহমান, শামসুর রহমান, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, এনসিপি নেতা মিনারুল ইসলাম সানা, মুজাহিদুল ইসলাম ও আল মামুন সহ বিভিন্ন পর্যায়ের অতিথি এবং নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd