1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

এবার স্কটল্যান্ডের সমর্থন হারালেন ইনফান্তিনো

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সমর্থন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন। ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপ কোম্পানির শেয়ার বিক্রির পরিকল্পনা নিয়ে ‘স্বচ্ছতার অভাব’ রয়েছে উল্লেখ করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ইংল্যান্ড, রিপাবলিক অব আয়ারল্যান্ড ও ওয়েলসসহ বেশ কিছু ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ইতোমধ্যে আগামী বছরের ফিফা কংগ্রেসে পুনর্র্নিবাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন তুলে নিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো এসএফএ। পরিচালন সংস্থার প্রধান নির্বাহী ইয়ান ম্যাঙ্ওয়েল গত সোমবার বলেছেন, ‘স্কটিশ এফএ জিয়ান্নি ইনফান্তিনোকে ভোট দেবে না। এটা উয়েফার অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং আমরাও সেই অবস্থানে অটল আছি।’ তিনি আরও বলেন, ‘আপনি যখন ফুটবলের একজন প্রশাসক, তখনআপনার ক্যামেরার কাছাকাছি কোথাও থাকা উচিত নয়, কিন্তু তিনি প্রায় এই কাজটা করেছেন। সবচেয়ে সফল ও সর্বাধিক সমর্থিত বিশ্বকাপের পর, যে বিশ্বকাপ নিয়ে সেখানে থাকা প্রত্যেক স্কটল্যান্ড সমর্থক সারাজীবন কথা বলবে, সেটা যদি মাঠের ভেতরের ঘটনার পরিবর্তে মাঠের বাইরের ঘটনাগুলোর কারণে আলোচিত হয়, তাহলে বুঝতে হবে কোথাও একটা ভুল হয়েছে।’ তিনি বলে গেলেন, ‘অবশ্যই সুশাসনে ঘাটতি আছে, স্বচ্ছতার অভাব রয়েছে, সদস্য সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগের ঘাটতি আছে। আর এগুলোর সমাধান আমাদের করতে হবে। স্বচ্ছতা ও সুশাসনে পরিবর্তন করতে হবে, সেই পরিবর্তন কেমন হবে, সেটা নিয়ে কিছুটা বিতর্ক থাকতে পারে।’ তার আরও কথা, ‘ফিফার প্রতিটি সদস্য সংস্থারই মতামত দেওয়ার অধিকার থাকা উচিত, ঠিক যেমন স্কটল্যান্ডের প্রতিটি সদস্যের এই দেশে খেলাটির পরিচালনায় মতামত দেওয়ার অধিকার থাকা উচিত। খেলাটি সবার জন্য, এটি কোনো ব্যক্তির সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয় এবং আমাদের সেই প্রক্রিয়ার অংশ হতে হবে।’ এসএফএ-র প্রেসিডেন্ট মাইক মুলরানি ফিফার আর্থিক কমিটির বর্তমান প্রধান। ইনফান্তিনো এখনও চরম চাপের মধ্যে রয়েছেন। তিনটি কনফেডারেশনের প্রেসিডেন্ট গত সপ্তাহে প্রকাশিত এক খোলা চিঠিতে ইনফান্তিনোর বিরুদ্ধে তার বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা নিয়ে প্রতারণার অভিযোগ তুলেছেন। প্রেস অ্যাসোসিয়েশন জানতে পেরেছে, ওই চিঠি লেখার উদ্দেশ্য ছিল যেন ইনফান্তিনো পদত্যাগের সুযোগ পান এবং সসম্মানে তার পদ ছাড়েন। আর যদি পদত্যাগ না করেন তাহলে তাকে সরানোর রাস্তা খোলা রাখতে হলে আগামী ফিফা কংগ্রেস নির্বাচনের আগে কাউকে না কাউকে প্রার্থিতা গ্রহণ করতে হবে। অ্যাডভোকেসি গ্রুপ ফেয়ারস্কোয়ার ভিন্নভাবে এগিয়েছে। ইনফান্তিনোর পুনর্র্নিবাচনে দাঁড়ানোর অধিকার নিয়ে প্রশ্ন তুলে তারা ফিফাকে চিঠি দিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd