1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

বাগেরহাটে পিজিসিবি’র বিদ্যুৎ লাইনের রুট পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাটে পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি)-এর প্রস্তাবিত ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের রুট পরিবর্তন এবং বসতভিটা, পৈতৃক সম্পত্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
​সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন চিতলীর বৈটপুরের বাসিন্দা ও মৃত ফোরকান আলী শেখের ছেলে শরীফুল ইসলাম (বাবু)।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বাগেরহাট জেলার ১৬৪ নম্বর চিতলী মৌজায় পিজিসিবি’র প্রস্তাবিত ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ প্রকল্পের সঞ্চালন লাইন স্থানীয়দের বসতবাড়ি ও পৈতৃক সম্পত্তির মধ্যভাগ দিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ করা হয়, ওই জমিগুলো পতিত বা অব্যবহৃত নয়; বরং সেখানে বসতবাড়ি, ভাড়ায় পরিচালিত দোকানঘর, পারিবারিক কবরস্থান, নির্মাণাধীন তিন তলা মসজিদ এবং মাদ্রাসার জন্য নির্ধারিত জমি রয়েছে। এ ছাড়া ভবিষ্যতে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে। উচ্চ ভোল্টেজের সঞ্চালন লাইন স্থাপিত হলে নিরাপত্তা দূরত্ব ও নির্মাণসংক্রান্ত বিধি-নিষেধের কারণে জমির স্বাভাবিক ব্যবহার, ভবিষ্যৎ আবাসন, ব্যবসা সম্প্রসারণ এবং সম্পত্তির বাজারমূল্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়।
​বক্তারা বলেন, তারা দেশের উন্নয়ন বা বিদ্যুৎ প্রকল্পের বিরোধী নন। তবে বিকল্প পথের সম্ভাবনা যাচাই না করে কেন মানুষের বসতভিটা ও ভবিষ্যৎ নির্মাণযোগ্য জমির মধ্যভাগ দিয়ে লাইন নেওয়া হবে—এ প্রশ্ন তোলেন তারা। জানানো হয়, এ বিষয়ে গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে বাগেরহাটের জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন এবং আইনজীবীর মাধ্যমে পিজিসিবি’র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনো লিখিত সিদ্ধান্ত পাওয়া যায়নি।
​সংবাদ সম্মেলনে উত্থাপিত ৫ দফা দাবি করে ঐ গ্রামের ২৯টি পরিবারের নারী পুরুষ মিলে সবাই উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd