Dhaka ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী টেলিভিশনের ২১ বছরে পদার্পণ উদযাপন

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৬ Time View
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী টেলিভিশন-এর ২১ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে । এই উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা, অনুভূতি প্রকাশ ও সবশেষে এক আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।  বৈশাখী টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি খন্দকার আকমল উদ্দিন সাখি’র উপস্থাপনায় ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোক্তালেব হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। এছাড়া বাগেরহাট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও সেলিমাবাদ ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের  সভাপতি প্রফেসর শাহা আলম ফরাজী, খানজাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দিন রাখী,  প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অতিথিরা বৈশাখী টিভির উত্তরোত্তর সমৃদ্ধি ও বৈশাখী টিভির সাফল্য কামনা করেন। এছাড়া অনুভূতি প্রকাশ করেন সাংবাদিক ইয়ামিন আলী, সাংবাদিক সওকাত আলী বাবু, সাংবাদিক আরিফুল ইসলাম,  সাংবাদিক আমিরুল বাবু, সাংবাদিক মোল্লা আব্দুর রব, সাংবাদিক সাকির হোসেন,  সাংবাদিক অলিপ ঘটক, সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, সাংবাদিক হেদায়েত হোসেন লিটন  সাংবাদিক সোহেল রানা বাবু। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধিসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এতে অংশ নেন।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বৈশাখী টেলিভিশনের ২১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটেন এবং রেলি অনুষ্ঠিত হয়।  আমন্ত্রিত অতিথিরা বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী টেলিভিশনের ২১ বছরে পদার্পণ উদযাপন

Update Time : ০৭:৪৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫