1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

তুর্য টিউটোরিয়াল হোমের বার্ষিক ব্যাচ সমাপনী ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

​ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ‘তুর্য টিউটোরিয়াল হোম’-এর বার্ষিক ব্যাচ সমাপনী অনুষ্ঠান ও শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৬ সম্পন্ন হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় ফকিরহাট ইউনিয়ন পরিষদ লাইব্রেরিতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

​প্রধান অতিথি প্রভাষক মুস্তাসিম বিল্লাহ সজলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিনহক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক জুয়েল হাসান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মান্না দে, ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ সৈয়দ আলী এবং সাংবাদিক মো. সাগর মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের সংগীত শিক্ষক সমীরন রায়, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।

​অনুষ্ঠানে তুর্য টিউটোরিয়াল হোমের স্বত্বাধিকারী ও শিক্ষক শহিদুল ইসলাম ছোট্ট শিক্ষার্থীদের হাসতে-খেলতে বড় হওয়া, বড়দের সম্মান করা এবং নিজের কাজ নিজে করার অভ্যাস গড়ে তোলার তাগিদ দেন।

​সবশেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয় এবং কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd