1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৬ তম আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধি:  বর্ণাঢ্য আয়োজন, আনন্দ-উৎসব ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিইবি বাগেরহাটের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন কাজী মাহমুদ ইসলাম ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাগুপ্তা হক, সাবেক পৌর কাউন্সিলর সরদার লিয়াকত আলী ।
এ ছাড়া অনুষ্ঠানে আইডিইবির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মোঃ আবু হানিফসহ বিভিন্ন পর্যায়ের ডিপ্লোমা প্রকৌশলী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং দক্ষ জনশক্তি গঠনে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ প্রকৌশলী তৈরির ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, আইডিইবি দীর্ঘদিন ধরে ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, অধিকার সংরক্ষণ এবং কারিগরি শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য কর্মসূচিতে প্রকৌশলীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd