1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

স্বামী রাজের কথায় বিস্মিত সামান্থা

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬

ভালোবেসে পরিচালক রাজ নিদিমোরুকে বিয়ে করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তাদের সম্পর্কের গভীরতা নিয়ে কখনও কেউ প্রশ্ন তোলেননি। অথচ সেই রাজ নিদিমোরু এখন তাঁর স্ত্রীকে ভালোবাসি বলতে নারাজ। সম্পর্কে ফাটল ধরেনি, তারপরও কেন ‘আই লাভ ইউ’ বলতে রাজের অস্বীকৃতি-সম্প্রতি এমন প্রশ্ন উঠে এসেছিল অনেকের মনে। কারণ, ভরা মঞ্চে সামান্থাকে ‘আই লাভ ইউ’ বলতে অস্বীকার করেছেন রাজ। সম্প্রতি একটি অনুষ্ঠানে এমন ঘটনার সাক্ষী হয়েছেন অনেকে। বিষয়টি নিয়ে কয়েকজন অতিথিও প্রশ্ন তুলেছেন; যার উত্তরে রাজ নিদিমোরু স্বীকার করেছেন, সামান্থা তাঁর স্ত্রী হলেও এখন তাঁর চোখে সে একজন অভিনেত্রী! রাজের মুখে এমন কথা শুনে সামান্থাসহ বিস্মিত হয়েছেন অনেকে। আনন্দবাজারসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, এরই মধ্যে রাজ-সামান্থার বিবাহিত জীবনের ছয় মাস হয়ে গেছে। তাই দাম্পত্য সম্পর্কটায় কোনো ফাঁক রয়ে গেছে কিনা-তা নিয়ে এক রকম পরীক্ষায় ফেলেন একটি অনুষ্ঠানের দর্শক ও সঞ্চালক। সেখানেই রাজের মুখে এমন উত্তর পাওয়া গেছে। সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, সামান্থার নতুন সিনেমা প্রযোজনা করেছেন রাজ। সেই সিনেমার প্রচারপর্বে ভরা মঞ্চে স্ত্রীর প্রতি প্রেম জাহিরে অনীহা দেখিয়েছেন পরিচালক! মঞ্চে যখন অভিনেত্রী হিসেবে কাজের প্রতি সামান্থার নিষ্ঠা এবং প্রস্তুতির প্রশংসা করছিলেন রাজ, সে সময়ে দর্শকাসন থেকে তাঁকে অনুরোধ করা হয়, তিনি যেন স্ত্রীকে ‘আই লাভ ইউ’ বলেন। প্রথমটায় অনুরাগীদের আবদার বুঝতে পারেননি রাজ। এর পরে সঞ্চালক বুঝিয়ে দিতেই ‘ফ্যামিলিম্যান’ পরিচালক স্পষ্ট উত্তর দেন। কোনো রাখঢাখ না রেখেই তিনি বলেন, ‘‘সামান্থাকে অনেকেই মঞ্চে ‘লাভ ইউ’ বলেন, এখনও দর্শকাসন থেকে অনেকে সে কথাই চিৎকার করে বলছেন। তাই ‘ভালোবাসি’ কথাটায় তো নতুনত্ব কিছু নেই।” এর পরেই সামান্থার দিকে তাকিয়ে রাজ তাঁর প্রশংসা করে বলেন, ‘ওর মতো একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করা দারুণ রোমাঞ্চকর। ও প্রতি বার চমকে দেয়। আমি এই মুহূর্তে অভিনেত্রী হিসেবেই দেখছি ওকে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd