1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বাগেরহাট জেলা যুবদলের দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধি:  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বাগেরহাট জেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর বাগেরহাট শহরের নূর মসজিদ মোড় এলাকায় জেলা যুবদলের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি সুজন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সহসভাপতি মনিরুজ্জামান মানা, সাংগঠনিক সম্পাদক সুমন পাঁইক, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল হাসান, ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল।
এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা শিকদার ইমরান, এসএম রাজ, রায়হান জোয়াদ্দার, গোলাম তাবরেজ সবুজ, শামীম আহমেদ, মাসুম ফকির, রানা মিনা, এসকে বদলুল আলম,  গাজী মিজানুর রহমান মিন্টু, মো. খোকন শেখসহ জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং মানুষের কল্যাণে তাঁর নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁরা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্যসচিব মো. মহিদুল ইসলাম।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd