1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

জয় বাংলা’ স্লোগান দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিলেট যাওয়ার কথা রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।

ঘটনার সময় বাসায় পররাষ্ট্রমন্ত্রীর বাবা- মা ছিলেন। তবে হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনা স্থলে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম গেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd