1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

যে কারণে নওয়াজউদ্দীনের সাথে কাজ করা ‘দুঃস্বপ্ন’ বললেন দিয়া মির্জা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বলিউড অভিনেতা নওয়াজউদ্দীন সিদ্দিকী ও অভিনেত্রী দিয়া মির্জাকে নিয়ে নতুন মেডিকেল ড্রামা সিরিজ ‘ডক্টর হাসান’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১১ ডিসেম্বর। তবে সিরিজটি মুক্তির আগেই সামাজিক মাধ্যমে দেওয়া দিয়া মির্জার একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা। সেখানে নওয়াজের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে ‘দুঃস্বপ্ন’ বলে উল্লেখ করেছেন তিনি। সিরিজটিতে নওয়াজউদ্দীন অভিনয় করেছেন ডক্টর ইমরান হাসান এবং দিয়া মির্জা ডক্টর পলক জৈন চরিত্রে। এটি পরিচালনা করেছেন রোহন সিপ্পি। দিয়ার পোস্টে নওয়াজের আচরণ ও কথাবার্তার ধরন নিয়েও কটাক্ষ করা হয়েছে। তাঁকে উদ্ধৃত ও অভদ্র বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এ নিয়ে ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে, দুই অভিনেতার মধ্যে সত্যিই কোনো মনোমালিন্য তৈরি হয়েছে, নাকি এটি আসন্ন সিরিজের প্রচারের কৌশল। সামাজিক মাধ্যমে কেউ কেউ বিষয়টিকে নতুন বিতর্কের সূত্রপাত হিসেবে দেখছেন। আবার অনেকের ধারণা, পুরো ঘটনাটিই প্রচারণার অংশ। এক নেটিজেন মন্তব্য করেছেন, পোস্টে ‘চরিত্র’ শব্দটির ব্যবহারই ইঙ্গিত দিচ্ছে, এটি বাস্তবের কোনো বিবাদ নয়। অন্য একজন সিনেমার প্রচারে এ ধরনের কৌশল ব্যবহারের সমালোচনা করেছেন। কেউ কেউ একে সরাসরি পিআর স্টান্ট বলেও মন্তব্য করেছেন। পোস্টটি ঘিরে আলোচনা চললেও এর পেছনের প্রকৃত ঘটনা এখনও স্পষ্ট নয়। এটি দুই তারকার ব্যক্তিগত বিরোধ, নাকি সিরিজের প্রচারণাÑতা জানতে অপেক্ষা করতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd