সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় রেমালে  ক্ষতিগ্রস্ত  ২ শত পরিবারের মাঝে ছওয়াব বাংলাদেশ এর  খাদ্য সামগ্রী বিতরণ 

প্রতিনিধি: / ৩৩১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ জুন, ২০২৪

পাইকগাছা (খুলনা)প্রতিনিধি: ক্ষুধা মুক্ত বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়ে ছওয়াব বাংলাদেশ এর পক্ষ থেকে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ত সোলাদানা ও গড়ইখালী ইউনিয়নের  ২ শত  পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সোলাদানা মাধ্যমিক বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী  হিসেবে চাউল ১০ কেজি,আটা২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, লবণ ১ কেজি, আলু ৪ কেজি, সাবান ১টি , বিস্কুট ১ প্যাকেট , মুড়ি ১ কেজি, খাবার স্যালাইন ৮ পিস  ছওয়াবের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করেন ও বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছওয়াবের প্রোগ্রাম ম্যানেজার লোকমান হোসেন তালুকদার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সহকারি প্রোগ্রাম ম্যানেজার আবু সাঈদ মোল্ল্যা, মোঃ আলতাফ হোসেন, ৫ নং সোলাদানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুস কান্তি মন্ডল, সাংবাদিক মোঃ ইমদাদুল হক, মোঃ ফিরোজ আহমেদ, মোঃ সোহেল আহমেদ, সোলাদানা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য প্রবীর কুমার গোলদার, শামসুর রহমান ফাউন্ডেশন এর পাইকগাছা উপজেলা সভাপতি তামিম রায়হান, সাধারণ সম্পাদক আল মামুন, উপজেলা সদস্য মোঃ সোহাগ মোড়ল, মোঃ আজিবর রহমান, জাহিদুল ইসলাম,  মোঃ আলামিন মোল্ল্যা, মোঃ হাসান, মোঃ আরাফাত, মোঃরিদয়, মোঃ ফাহিম,  মোঃ ইয়াছিন ও  ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যগণ


এই বিভাগের আরো খবর