1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

বাহরাইনে ৬৪ শিয়া মুসলিমের যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাহরাইনে ৬৪ জন শিয়া মুসলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। দণ্ডপ্রাপ্তদের অধিকাংশই ধর্মীয় নেতা। এ ছাড়া আরও পাঁচজনকে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসি (বার্ড)। সংগঠনটি জানায়, গত সোমবার রাজধানী মানামার হাইকোর্টে এসব রায় দেওয়া হয়। গতকাল মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। বাহরাইনের অ্যাডভোকেট জেনারেলও সাজা ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি আসামির সংখ্যা বা তাদের পরিচয় প্রকাশ করেননি। তার দাবি, অভিযুক্তরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট একটি সন্ত্রাসী গোষ্ঠী প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ছিলেন। এদিকে আদালতের রায়ের নিন্দা জানিয়েছে বার্ড। সংগঠনটির অভিযোগ, মামলায় নির্যাতন, জোরপূর্বক স্বীকারোক্তি আদায় এবং আসামিপক্ষের আইনজীবীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ সীমিত করার বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে বাহরাইনের কর্তৃপক্ষ গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদে জড়িত থাকার সন্দেহে শত শত মানুষকে আটক করেছে। আটক ব্যক্তিদের অধিকাংশই দেশটির শিয়া সম্প্রদায়ের সদস্য। এ ছাড়া ইরানের কথিত শত্রুতামূলক কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি ও সমর্থন জানানোর অভিযোগে কয়েক ডজন মানুষের বাহরাইনি নাগরিকত্বও বাতিল করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুদ্ধ চলাকালে বাহরাইনসহ উপসাগরীয় কয়েকটি দেশে, যেখানে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি রয়েছে, ইরান হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। গত রোববার বাহরাইনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের বেশ কয়েকটি আকাশপথের হামলা প্রতিহত করেছে। এদিকে গত সোমবার সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ৫৬ জনকে গত মে ও জুন মাসে গ্রেপ্তার করা হয়েছিল। সূত্র: বিবিসি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd