1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ নভেম্বর নাগাদ ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে আসতে পারে। এ সময় বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার এবং দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। গতকাল মঙ্গলবার প্রকাশিত পূর্বাভাসে ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, উপকূলের কাছাকাছি পৌঁছানোর আগে ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে। এটি অন্ধ্রপ্রদেশের নেলোর ও টুনি এলাকার মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে। তবে এর সুনির্দিষ্ট গতিপথ, তীব্রতা এবং স্থলভাগে আঘাত হানার স্থান এখনও নিশ্চিত নয়। ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারতের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত, বজ্রঝড় ও শক্তিশালী বাতাস বয়ে যেতে পারে। বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও তামিলনাড়ুর কিছু এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত সোমবার ঘূর্ণিঝড়টির কেন্দ্রীয় অবস্থান ছিল বঙ্গোপসাগরে। এ সময় এটি ঘণ্টায় প্রায় ১০ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। পূর্বাভাসে বলা হয়েছে, আজ ১৭ নভেম্বর সন্ধ্যার মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর ১৯ নভেম্বর সকালের মধ্যে শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এমনটি হলে ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২০ নভেম্বর নাগাদ অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশার বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী, ১৯ নভেম্বর গঞ্জাম, গজপতি ও পুরী জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ২০ নভেম্বর মালকানগিরি, কোরাপুট, রায়গড়া, গজপতি ও গঞ্জাম জেলাতেও একই ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে। এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd