1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

ভারতীয় রুপির দাম বেড়ে ৭ মাসের সর্বোচ্চ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ভারতীয় রুপির দাম বেড়ে সাত মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় প্রতি মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার ছিল ৯৩ দশমিক ৫২। এটি আগের দিনের তুলনায় ০ দশমিক ৪ শতাংশ বেশি। গত এপ্রিল মাসের পর থেকে এটিই ভারতীয় রুপির সর্বোচ্চ বিনিময় হার। ভারতে বিদেশি বিনিয়োগের ইতিবাচক প্রবাহ, শেয়ারবাজারে ইতিবাচক পরিস্থিতি ও বিশ্ববাজারে তেলের দাম কমায় রুপির অবস্থান শক্তিশালী হয়েছে বলে মনে করা হচ্ছে। এশিয়ার অন্যান্য শেয়ারবাজার যখন প্রযুক্তি খাতের শেয়ার বিক্রির চাপে ছিল, তখন ভারতীয় শেয়ারবাজার তুলনামূলক ভালো করেছে। গত দুই সপ্তাহে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগের জোরালো প্রবাহ রুপিকে শক্তিশালী করতে সহায়তা করেছে। পাশাপাশি, তেলের দাম কমে যাওয়াও ভারতীয় মুদ্রার মান বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, বৈশ্বিক পরিস্থিতির অনুকূল প্রভাব এবং দৈনিক রেফারেন্স রেটে ডলার বিক্রির আগ্রহ বেড়ে যাওয়ায় রুপির মান বেড়েছে। একটি বেসরকারি ব্যাংকের একজন ট্রেডার বলেন, বর্তমান বাজার মূলধন প্রবাহের প্রতি অত্যন্ত সংবেদনশীল। ডলার/রুপি (টঝউ/ওঘজ) বিনিময় হার কিছুটা বাড়লেই তা বিক্রির প্রবণতা দেখা যাচ্ছে। আপাতত সবার নজর থাকবে আগামী মাসে ফেডারেল রিজার্ভ এবং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (জইও) মুদ্রানীতি পর্যালোচনার দিকে। বাজার বিশ্লেষকদের ধারণা, উভয় কেন্দ্রীয় ব্যাংকই সুদের হার বাড়াতে পারে। এমনকি ৫০ বেসিস পয়েন্টের মতো বড় ধরনের হার বৃদ্ধির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইউবিএস-এর বিশ্লেষকদের মতে, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ডিসেম্বর ও ফেব্রুয়ারি মাসে ২৫ বেসিস পয়েন্ট করে সুদের হার বাড়াতে পারে। এর ফলে রেপো রেট ছয় শতাংশে পৌঁছাবে। প্রায় চার বছরের মধ্যে গত অক্টোবরেই প্রথমবারের মতো সুদের হার বাড়িয়েছিল আরবিআই।
সূত্র: রয়টার্স

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd