1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

বার্ড ফ্লু শনাক্তের পর ভারতে হাজারো পাখি নিধনের সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালাম রাজ্যের দুটি খামারে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। সংক্রমণ ঠেকাতে প্রায় ২৬ হাজার পাখি নিধনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ বুধবার এসব পাখি নিধনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাজ্যের আলাপ্পুঝা জেলার দুটি পোলট্রি খামারে বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্ত পাখির মধ্যে কোয়েল, মুরগি ও হাঁস রয়েছে। খামার দুটি থেকে সংগ্রহ করা নমুনা মধ্য ভারতের ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অব হাই সিকিউরিটি অ্যানিমেল ডিজিজেসে পরীক্ষা করা হয়। পরীক্ষায় বার্ড ফ্লুর সংক্রমণ নিশ্চিত হয়েছে। এদিকে, প্রতিবেশী দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতেও সতর্কতা বাড়ানো হয়েছে। রাজ্যটির একটি জেলার পোলট্রি খামারে এইচ৫এন১ ভাইরাস শনাক্ত হওয়ার পর নজরদারি জোরদার করেছে কর্তৃপক্ষ। সংক্রমণ নিয়ন্ত্রণে সেখানে কয়েক হাজার মুরগিও নিধন করা হয়েছে। এর আগে, গত সপ্তাহে জাপানের চিবা অঞ্চলের একটি মুরগির খামারে এই মৌসুমে দ্বিতীয়বারের মতো উচ্চ সংক্রামক বার্ড ফ্লুর প্রাদুর্ভাব নিশ্চিত হয়। ওই খামারে প্রায় ৪০ হাজার মুরগি ছিল। সূত্র: আনাদোলু এজেন্সি

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd