1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

পিরোজপুরের শারিকতলা ইউনিয়ন ভূমি অফিসে তিন দিন ধরে দিনরাত উড়ছে জাতীয় পতাকা!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রিপন মাহমুদ, পিরোজপুর :  পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়ন ভূমি অফিসে টানা তিন দিন ধরে দিনরাত ২৪ ঘণ্টা উড়ছে জাতীয় পতাকা। সরকারি বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের বাইরে রাতেও জাতীয় পতাকা উত্তোলিত থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

জাতীয় পতাকা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রতীক। জাতীয় পতাকার যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দিষ্ট নিয়ম ও বিধিবিধান রয়েছে। কিন্তু শারিকতলা ইউনিয়ন ভূমি অফিসে টানা তিন দিন ধরে দিন-রাত পতাকা উড়তে থাকার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব ও তদারকি নিয়ে প্রশ্ন তুলেছে।

স্থানীয়দের মতে, সরকারি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও নামানোর বিষয়ে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া জরুরি। নিয়ম মেনে পতাকা উত্তোলন ও সূর্যাস্তের আগে নামানোর বিষয়টি নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল। একই সঙ্গে কী কারণে টানা তিন দিন ধরে রাতেও জাতীয় পতাকা উত্তোলিত রয়েছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এবিষয়ে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করছেন না।

জাতীয় পতাকার সম্মান রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা ও যথাযথ নজরদারি এখন সময়ের দাবি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd