মোরেলগঞ্জ (বাগেরহাট)সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে ঝিলবুনিয়া দরবার শরীফে মরহুম পীর সাহেব আলহাজ্ব হজরত মাওলানা শাহ্ধসঢ়; সুফী মুহাম্মাদ আব্দুর রহমান খাঁন ( রহ:) এর স্মরণে থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী ৫৬ তম বার্ষিক ঈছালে
ছওয়াব ও ওয়াজ মাহফিল।
শুক্রবার (২০ নভেম্বর) প্রথম দিন মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হাবিবুল্লাহ আবাদ
আলিয়া কামেল মাদ্রাসার আরবি প্রভাষক হজরত মাওলানা মোঃ আব্দুর রাকিব। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত
থাকবেন শরীয়তপুরের কাশিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার সহ- সুপার হজরত মাওলানা মোহাম্মদ
আব্দুল্লাহ আল মামুন।
দ্বিতীয় দিন শনিবার (২১ নভেম্বর) প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর দরবার শরীফের পীর
সাহেব হুজুরের নাতি গাজীপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক হজরত মাওলানা মোঃ শামছুল হক।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাগেরহাট কচুয়ার চর সোনাকুর আলেম মাদ্রাসার উপাধ্যক্ষ
হজরত মাওলানা মোঃ রফিকুল ইসলাম এবং তৃতীয় দিন (২২ নভেম্বর) মাহফিলে প্রধান মেহমান হিসেবে
উপস্থিত থেকে তাশরিক আনবেন ফুরফুরা শরীফের পীর সাহেব আলহাজ্ব হজরত মাওলানা শাহ্ধসঢ়; ফতেহ্ধসঢ়; আলী
মোহাম্মদ আয়াতুল্লাহ্ধসঢ়; সিদ্দিকী আল কোরাইশী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মোফাচ্ছেরে কুরআন ও মিডিয়া
ব্যক্তিত্ব তাহ্ধিসঢ়;ফজূল ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মাওলানা এস এম নাঈমুল ইসলাম নাঈম এবং
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঝিলবুনিয়া দরবার শরীফের পীর জাদা আলহাজ্ব হজরত মাওলানা আবুল
হোসাইন মুহাম্মাদ বাকী বিল্লাহ খাঁন।
সোমবার (২৩ নভেম্বর) বাদ ইশরাক আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই মাহফিল। ঝিলবুনিয়া
দরবার শরীফের বর্তমান গদ্দীনশীন পীর সাহেব আলহাজ্ব হজরত মাওলানা শাহ্ধসঢ়; সুফী আবু জাফর মুহাম্মাদ
আলী ওসমান খাঁন এই আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে ঝিলবুনিয়া দরবার শরীফ সূত্র
জানিয়েছে। # #