1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

সৌদি আরবের তেল ও সামরিক স্থাপনায় হামলা করলো হুথিরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সৌদি আরবের তেল ও সামরিক স্থাপনায় ব্যাপক হামলার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সর্বশেষ এই হামলায় তারা রিয়াদে আরামকোর স্থাপনা, খামিস মুশাইত বিমানঘাঁটি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনকে নিশানা করার দাবি করেছে। তবে সৌদি কর্তৃপক্ষ এখনও এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

হুথিরা বলেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) তারা সৌদি আরবের শারুরা বিমানবন্দর ও খামিস মুশাইত বিমানঘাঁটিতে সামরিক কার্গো প্লেন লক্ষ্য করে হামলা চালিয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি ‘এক্স’ (সাবেক টুইটার)-এ জানিয়েছেন, প্রথম হামলায় শারুরায় একটি ড্রোন ব্যবহার করে সামরিক কার্গো প্লেনকে লক্ষ্যবস্তু করা হয়।

দ্বিতীয় অভিযানে খামিস মুশাইতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়, যা সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

এদিন রাজধানী রিয়াদে অবস্থিত সৌদি আরামকোর একটি স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছেন হুথি মুখপাত্র।

তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি সৌদি কর্তৃপক্ষ।

এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুথিদের ছোঁড়া একটি ড্রোন রিয়াদের দিকে আসার পথে সেটিকে ধ্বংস করা হয়েছে। এর কিছুক্ষণ পরে জোট বাহিনী আরও একটি ড্রোন প্রতিহত করার কথা জানায়।

তবে এ বিষয়েও বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd