1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

পাকিস্তানে পুলিশবহরে সন্ত্রাসী হামলায় নিহত ১১, আহত ১২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশের একটি দলের ওপর সন্ত্রাসী হামলায় ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) ও উপপরিদর্শকসহ (এসআই) অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। হামলাকারীরা পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।

গতকাল বুধবার কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নোমান জেব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোহাটের গামবাত এলাকায় অবৈধভাবে সোনা উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য পুলিশের একটি দল যাচ্ছিল। পথে কোহাট ও কারাকের মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। এতে হতাহতের ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পাহাড়ের ওপর থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে হামলাকারীরা। নিহতদের মধ্যে গামবাতের ডিএসপি হায়দার জামান ও এসআই মুখতিয়ার রয়েছেন বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র।

মুহাম্মদ নোমান আরও জানান, হামলার সময় পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলাকারীদের গুলির জবাবে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালান। এতে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ও যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে হামলার পর কোহাটের গামবাত তহসিল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সেখানে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য কোহাট জেলা সদর হাসপাতাল টিচিং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক মাসে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd