1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

ফকিরহাটে আট কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে ৮ কেজিঁ ৫০০ গ্রাম গাজাসহ তারেক হোসেন (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে খুলনা এসআরবি।

জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি’র একটি অভিযানিক দল উপজেলার কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে মাদক কারবারি তারেক হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা আট কেজি গাঁজা উদ্ধার করে।

গ্রেপ্তার তারেক হোসেন ফেনির সদর উপজেলার ফাজিলপুর এলাকার মো: শাহআলম এর ছেলে।

এ ব্যাপারে খুলনা এসআরবি’র ডিএডি নায়েব সুবেদার মুনসুর রহমান বাদি হয়ে ফকিরহাট মডেল থানায় আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। যার নং-০৫, তারিখ-১১/১১/২০২৬ইং।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd