1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এ’-তে নিজেদের শেষ ম্যাচে আজ বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে উজ্জীবিত বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠাতব্য ম্যাচে জয়ের মাধ্যমে গ্রুপ পর্ব শেষ করার পাশাপাশি গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য লাল-সবুজের প্রতিনিধিদের। ম্যাচটি রাত ৮টায় শুরু হবে। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। এর আগে বিকেল সাড়ে ৩টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও মালদ্বীপ। গত রোববার গ্রুপ ‘এ’তে শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি ২-২ গোলের ড্রয়ের পরই সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বদলি ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে ভুটানকে ১-০ ব্যবধানে হারিয়ে আসর শুরু করে লাল-সবুজের দল। এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-র পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা। ড্র করলেও গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে পারবে স্বাগতিকরা। আর জয় পেলে নকআউট পর্বের আগে দলের আত্মবিশ্বাস আরও বাড়বে। সেমিফাইনাল নিশ্চিত হলেও পুরো উদ্যম নিয়েই ম্যাচে নামতে চায় বাংলাদেশ। গ্রুপ সেরা হতে পারলে শেষ চারের লড়াইয়ের আগে দল বাড়তি আত্মবিশ্বাস পাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd