1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

ছেলেকে প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল অবশেষে ছেলের মুখ প্রকাশ্যে এনেছেন। দীপাবলি উপলক্ষ্যে এক বছরের সন্তান বিহান কৌশলের প্রথম ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তারা। দেওয়ালির ঠিক একদিন আগে, গত শনিবার ছিল বিহানের প্রথম জন্মদিন। যৌথ ইনস্টাগ্রাম পোস্টে ক্যাটরিনা ও ভিকি লেখেন, ‘আমাদের সবচেয়ে উজ্জ্বল দিওয়ালি। সবাইকে শুভকামনা, আলো ও ভালোবাসাÑভিকি, ক্যাটরিনা ও বিহান।’ দীপাবলির ছবিতে পুরো কৌশল পরিবারকে দেখা গেছে একই ধরনের মানানসই পোশাকে। ক্যাটরিনার পরনে ছিল হলুদ সেলোয়ার স্যুট, আর ভিকি পরেছিলেন বেইজ রঙের কুর্তা। তাদের ছেলে বিহানের পরনেও ছিল বেইজ কুর্তা ও হলুদ ওয়েস্টকোট। পরিবারের এই মিষ্টি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। তারকাদের মধ্যেও ছবিটি নিয়ে বেশ সাড়া পড়েছে। অনন্যা পান্ডে ভালোবাসার ইমোজিসহ লেখেন, ‘ও মাই গড!’ সোনম কাপুর জানিয়েছেন দীপাবলির শুভেচ্ছা। অন্যদিকে কিয়ারা আদভানি বেশ কয়েকটি হার্ট ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন। ভক্তরাও প্রিয় তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে স্ত্রী ও সন্তানের সঙ্গে কাটানো সময় নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছিলেন ভিকি। তিনি বলেন, ‘স্ত্রীর মুখে এই আনন্দ আর সন্তানের মুখে হাসি দেখলে মনে হয় সময়টা থামিয়ে রাখি। এই সুন্দর অভিজ্ঞতা একজন মানুষকে অনেক বেশি সংবেদনশীল করে তোলে।’ পিতৃত্বকে অলৌকিক অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করে ভিকি জানান, এই অনুভূতির পরিবর্তনগুলো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটি এমন এক জাদুকরি অনুভূতি, যা শুধু উপলব্ধি করা যায়। সন্তানের জন্মের দুই মাস পর, ২০২৬ সালের জানুয়ারিতে ছেলের নাম প্রকাশ করেছিলেন ক্যাটরিনা ও ভিকি। তখন তারা জানিয়েছিলেন, ছেলের নাম রাখা হয়েছে ‘বিহান কৌশল’। এবার প্রথম জন্মদিনের পর ছেলের মুখও প্রকাশ্যে আনলেন এই তারকা দম্পতি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd