1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

কবে বাংলাদেশে আসছেন হামজা-ফারহান?

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেলেও একাদশ সাজাতে হিমশিম খাচ্ছেন কোচ থমাস ডুলি। দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীকে মাঠে মিস করছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। তিনি জানান, ফিফা উইন্ডো বা অন্যান্য কারণে স্কোয়াডের যে দুজন খেলোয়াড় এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি, তাদের মধ্যে বহুল প্রতীক্ষিত হামজা চৌধুরী এবং ফারহান আলী আজ সোমবার ঢাকায় এসে পৌঁছাবেন এবং সেদিনই তাদের অনুশীলনে দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। শেখ মোরসালিন প্রথম ম্যাচে ২৩ জনের স্কোয়াডে ছিলেন না। তবে পরের ম্যাচে খেলতে আশাবাদী তিনি। এছাড়া হামজা ও ফারহান যোগ দিলে দলের শক্তি বাড়বে বলে মনে করেন আবাহনীর এই মিডফিল্ডার। মোরসালিন বলেন, আমড়া অবশ্যই এটা নিয়ে খুবই আশাবাদী। হামজা ভাই, ফারহান আসলে দলের যে স্পিরিট ছিল আশা করছি সেটি আরও বাড়বে, ইনশাআল্লাহ। এদিকে গত ম্যাচে সেরা একাদশে থাকলেও ওয়ার্মআপের সময় হঠাৎ ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। তার বর্তমান অবস্থা নিয়ে ম্যানেজার আমিরুল ইসলাম বলেন, বিদেশি ফিটনেস ট্রেনারের নিবিড় পর্যবেক্ষণে তপু বর্মণ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আগামী বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কোচ যদি প্রয়োজন মনে করেন, তবে তাকে খেলাতে পারেন।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd